ভয়েস ডেস্কঃ আজ উত্তরা সেক্টর ৮,মালেকাবানু স্কুল ,আবদুল্লাহপুর,পলওয়েল মার্কেটে দোয়া মাহফিলের মাধ্যমে শুভ উদ্ভোধন হলো “চা পোড়া ক্যাফে”র।
তরুণ উদ্যোক্তা ও ব্যবসায়ী ক্লিন ইমেজের রাজনীতিক ব্যক্তিত্ব আহমেদ রিজভী শুভ ও স্বনামধন্য তরুন ব্যবসায়ী খালিদ শিমুল এর হাত ধরে এই “চা পোড়া ক্যাফে”র যাত্রা শুরু হলো। উদ্ভোধনের প্রাক্কালে স্থানীয় মসজিদের ইমাম স্বাগত বক্তব্যে বলেন আল্লাহ ব্যবসায় হালাল রিজিক দান করেন। যদি তা সততার সাথে পরিচালিত হয়। তিনি নসিহাত করেন যাতে এই তরুণরা সততা ও নিষ্ঠার সাথে এই ব্যবসা করে যান এবং আল্লাহর কাছে দোয়া করেন তাদের সফলতার জন্য। উপস্থিত শতাধিক পরিচিতজন, শুভাকাংখি ও পথচারি এই দোয়ায় অংশ গ্রহন করেন।
ভয়েস অফ ঢাকা ১৮ – সকল সংবাদ একসাথে