সর্বশেষ:
Home / ধর্ম ও জীবন / ৪৭ নং ওয়ার্ডবাসীকে বিএনপি নেতা হেলাল তালুকদারের পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা

৪৭ নং ওয়ার্ডবাসীকে বিএনপি নেতা হেলাল তালুকদারের পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক | ঢাকা
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৭ নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ ও মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক এবং আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে ৪৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ হেলাল তালুকদার
এক শুভেচ্ছা বার্তায় হেলাল তালুকদার বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে ফিরে এসেছে পবিত্র ঈদ-উল-ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভ্রাতৃত্বের বন্ধন। আমি ৪৭ নং ওয়ার্ডের প্রতিটি ঘরে শান্তির বার্তা পৌঁছে দিতে চাই এবং সবার সুখ, সমৃদ্ধি ও সুস্থতা কামনা করি।”
তিনি আরও বলেন, “জনগণের সেবক হিসেবে আমি সবসময় আপনাদের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। আগামীর সুন্দর ও আদর্শ ৪৭ নং ওয়ার্ড গড়তে আপনাদের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছি। এই ঈদ আমাদের মাঝে পারস্পরিক সম্প্রীতি ও ভালোবাসা আরও সুদৃঢ় করুক।”
শুভেচ্ছা বার্তায় তিনি ওয়ার্ডের সকল বাসিন্দাকে স্বাস্থ্যবিধি মেনে এবং উৎসবমুখর পরিবেশে একে অপরের সাথে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার আহ্বান জানান।

Check Also

বৃহত্তর মৈনারটেক বাজার কমিটির নতুন সভাপতি রোস্তম আলী ও সম্পাদক আকতার হোসেন

নিজস্ব প্রতিবেদক, মৈনারটেক বৃহত্তর মৈনারটেক বাজার কমিটির আগামী মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা …