নিজস্ব প্রতিবেদক | ঢাকা
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৪ নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন উত্তরখান থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে ৪৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আরিফ উদ্দিন এনামুল।
ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের পক্ষ থেকে এই শুভেচ্ছা বার্তা প্রদান করেন তিনি।
এক শুভেচ্ছা বার্তায় আরিফ উদ্দিন এনামুল বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও উৎসবের বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদ-উল-ফিতর। মাননীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন ভাইয়ের পক্ষ থেকে আমি ৪৪ নং ওয়ার্ডের প্রতিটি ঘরে শান্তির বার্তা পৌঁছে দিতে চাই। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভ্রাতৃত্ব। এই ঈদ আমাদের মাঝে পারস্পরিক সদ্ভাব ও সম্প্রীতি আরও সুদৃঢ় করুক।”
তিনি আরও বলেন, “৪৪ নং ওয়ার্ডের জনগণের সেবক হিসেবে আমি সবসময় আপনাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকতে চাই। এই ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি স্তরের মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে, এটাই আমাদের প্রত্যাশা।”
শুভেচ্ছা বার্তায় তিনি ওয়ার্ডের সকল বাসিন্দার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান।
ভয়েস অফ ঢাকা ১৮ – সকল সংবাদ একসাথে