পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫০ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে ঈদ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে উক্ত ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী দেওয়ান মোঃ নাজিম উদ্দিন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই ঈদ আমাদের মাঝে বয়ে আনুক অনাবিল শান্তি ও ভ্রাতৃত্বের বন্ধন।”
তিনি আরও উল্লেখ করেন, ৫০ নং ওয়ার্ডের মানুষের সুখে-দুখে তিনি অতীতেও পাশে ছিলেন এবং ভবিষ্যতেও ওয়ার্ডবাসীর সেবা ও উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান। বার্তায় তিনি দেশের বর্তমান পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ও সহনশীলতার সাথে ঈদ উদযাপনের আহ্বান জানান এবং সকলের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।
পরিশেষে তিনি বলেন, “পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ ও সুখ। ঈদ মোবারক!”
ভয়েস অফ ঢাকা ১৮ – সকল সংবাদ একসাথে