সর্বশেষ:
Home / জাতীয় / ছাত্রদল মহানগর উত্তরের সাবেক সদস্য সাইফুল ইসলাম কাজলের আনন্দ মিছিল

ছাত্রদল মহানগর উত্তরের সাবেক সদস্য সাইফুল ইসলাম কাজলের আনন্দ মিছিল

উত্তরা সংবাদদাতাঃ সম্প্রতি আমিনুল হককে আহ্বায়ক ও মোস্তফা জামানকে সদস্য সচিব করে ঢাকা মহানগর উত্তর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নবনির্বাচিত কমিটিকে ঢাকা মহানগর উত্তর বিএনপি ও অংগ সংগঠন সমুহের পক্ষ থেকে নিয়মিত শুভেচ্ছা জানানো হচ্ছে। তার-ই অংশ হিসেবে আজ ২৩শে নভেম্বর বিকেলে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক কমিটির কার্যকরী সদস্য ও আগামি কমিটির সাধারন সম্পাদক পদপ্রার্থী সাইফুল ইসলাম কাজল ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামানকে এক আনন্দ শোভাযাত্রা সহ ফুলেল শুভেচ্ছা জানান। 

No description available.

দক্ষিনখানের কাওলা এলাকায় এই শুভেচ্ছা জানানো হয়। এ সময় আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামান এর সাথে আরো উপস্থিত ছিলেন  ঢাকা মহানগর উত্তর বিএনপি ও অংগ সংগঠন সমুহের  নেতৃবৃন্দ । 

No description available.

 

Check Also

বৃহত্তর মৈনারটেক বাজার কমিটির নতুন সভাপতি রোস্তম আলী ও সম্পাদক আকতার হোসেন

নিজস্ব প্রতিবেদক, মৈনারটেক বৃহত্তর মৈনারটেক বাজার কমিটির আগামী মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা …