সর্বশেষ:
Home / জাতীয় / ঢাকা-১৮ আসনে ধানের শীষের গণজোয়ার: দিনরাত মাঠে এস আই টুটুল ও তার কর্মী বাহিনী

ঢাকা-১৮ আসনে ধানের শীষের গণজোয়ার: দিনরাত মাঠে এস আই টুটুল ও তার কর্মী বাহিনী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা-১৮ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ব্যাপক তৎপরতা শুরু করেছেন বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের জয় নিশ্চিত করার লক্ষে মাঠের অন্যতম কাণ্ডারি হিসেবে কাজ করছেন উত্তরা পূর্ব থানা বিএনপির যুগ্ম আহবায়ক এস আই টুটুল।
এস এম জাহাঙ্গীর হোসেনের অত্যন্ত আস্থাভাজন ও বিশ্বস্ত সহচর হিসেবে পরিচিত এস আই টুটুল তার বিশাল কর্মী বাহিনী নিয়ে দিন-রাত চষে বেড়াচ্ছেন উত্তরা পূর্ব থানার অলিগলি। ধানের শীষের বার্তা সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে এবং ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহ্বান জানাতে নিরলস কাজ করে যাচ্ছেন তিনি।
প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত উত্তরা পূর্ব থানার বিভিন্ন ওয়ার্ড ও এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা করছেন এস আই টুটুল ও তার অনুগত কর্মীরা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তারা বর্তমান প্রেক্ষাপটে ধানের শীষের প্রয়োজনীয়তা এবং এস এম জাহাঙ্গীর হোসেনের উন্নয়নের প্রতিশ্রুতি তুলে ধরছেন।
প্রচারণা চলাকালে এস আই টুটুল বলেন, “ঢাকা-১৮ আসনটি বিএনপির দুর্গ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে আমরা এস এম জাহাঙ্গীর হোসেনের পক্ষে একতাবদ্ধ। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া আমাদের বলে দিচ্ছে, ইনশাআল্লাহ ধানের শীষের বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র।”
স্থানীয় ভোটারদের মধ্যে এস আই টুটুলের এই সুসংগঠিত প্রচার কৌশল বেশ ইতিবাচক প্রভাব ফেলছে। সাধারণ মানুষের দাবি, এই সক্রিয় প্রচারণার ফলে ধানের শীষের পক্ষে এলাকায় একটি বড় ধরনের গণজোয়ার তৈরি হয়েছে। কোনো বাধা বা প্রতিকূলতাকে তোয়াক্কা না করে এস আই টুটুলের নেতৃত্বাধীন কর্মী বাহিনী নির্বাচনের দিন পর্যন্ত রাজপথে থেকে বিজয় ছিনিয়ে আনতে দৃঢ়প্রতিজ্ঞ।

Check Also

বৃহত্তর মৈনারটেক বাজার কমিটির নতুন সভাপতি রোস্তম আলী ও সম্পাদক আকতার হোসেন

নিজস্ব প্রতিবেদক, মৈনারটেক বৃহত্তর মৈনারটেক বাজার কমিটির আগামী মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা …