সর্বশেষ:
Home / জাতীয় / প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ৪ ই সেপ্টেম্বর দৈনিক ইনকিলাব পত্রিকার অনলাইনে প্রকাশিত “প্রধান উপদেষ্টা বরাবর অভিযোগ ” ” উত্তরায় চাদাবাজিতে হাতবদল, চাদার হাটের দখলদারিত্বে অভিযুক্ত জাহাঙ্গীর “ শিরোনামে সংবাদে মিথ্যা তথ্যের ছড়াছড়ি করে আমার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। সংবাদের ৪ নাম্বার প্যারাতে উত্তরার বার ও আওয়ামী ব্যবসায়ীদের দোকান দখলের অভিযোগ আনা হয়েছে যা পুরোপুরি মিথ্যা। উক্ত সংবাদে আরো যাদের অভিযুক্ত করা হয়েছে তাও প্রায় মিথ্যা তথ্যের উপর করা যার কোন সত্যতা নেই। উপরোক্ত সংবাদটি যে সাংবাদিক করেছেন তিনি আমার সাথে কোন যোগাযোগ করে নাই। সে একতরফা এই সংবাদ প্রকাশ করেছে যা সাংবাদিকতার নীতিমালা পরিপন্থী। আমি প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। নিবেদক: আজমল হুদা মিঠু

সিনিয়র যুগ্ম আহবায়ক

উত্তরা পশ্চিম থানা বিএনপি

Check Also

বৃহত্তর মৈনারটেক বাজার কমিটির নতুন সভাপতি রোস্তম আলী ও সম্পাদক আকতার হোসেন

নিজস্ব প্রতিবেদক, মৈনারটেক বৃহত্তর মৈনারটেক বাজার কমিটির আগামী মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা …