ডেস্ক রিপোর্টঃ যথাযোগ্য মর্যাদায় দেশে ও বিদেশে আগামীকাল ঐতিহাসিক মে দিবস উদযাপন করা হবে। ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে রক্তাক্ত আন্দোলনে শ্রমিকের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আত্মাহুতি দেওয়া বীর শ্রমিকদের স্মরণে এ দিনটি ওই বছর থেকে উদযাপন করা হয়।
মে দিবস উপলক্ষ্যে সাবেক ছাত্রনেতা ও উত্তরা পশ্চিম থানার বিএনপি নেতা সাগর আহমেদ আলী উত্তরা, বাংলাদেশসহ বিশ্বের সকল শ্রমজীবী মানুষকে শুভেচ্ছা জানিয়ে মে দিবসের সফলতা কামনা করেছেন। তিনি আশা প্রকাশ করেন, শ্রমিক ও মালিকের ইতিবাচক ও প্রাগ্রসরমান অংশগ্রহণের মাধ্যমে শ্রমক্ষেত্রে স্থিতিশীলতা ও উৎপাদনশীলতা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। শ্রমজীবী মানুষের অধিকার, স্বার্থ ও কল্যাণের সঙ্গে মহান মে দিবসের অন্তর্নিহিত তাৎপর্য ওতপ্রোতভাবে জড়িত বলে তিনি মনে করেন।
তিনি আরো বলেন, শ্রমিক-মালিক সুসম্পর্ক, শ্রমিকের পেশাগত নিরাপত্তা ও সুস্থতাসহ সার্বিক অধিকার নিশ্চিতকরণের কোনো বিকল্প নেই, শ্রমজীবী মানুষদের জীবনমান উন্নয়ন এবং ন্যায্য অধিকার রক্ষায় সকলে স্ব স্ব ক্ষেত্রে ঐকান্তিকভাবে দায়িত্ব পালন করে যাবেন।
পরিশেষে তিনি বলেন ‘আমরা শ্রমজীবী মানুষের কল্যাণ ও দেশের সার্বিক উন্নয়নের মধ্য দিয়ে স্বপ্নের উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবো, ইনশাআল্লাহ,’ ।
ভয়েস অফ ঢাকা ১৮ – সকল সংবাদ একসাথে