সর্বশেষ:
Home / জাতীয় / সাহসী এক জুলাই যোদ্ধা উত্তরা বিএনপির নেতা আজমল হুদা মিঠু

সাহসী এক জুলাই যোদ্ধা উত্তরা বিএনপির নেতা আজমল হুদা মিঠু

ডেস্ক রিপোর্টঃ স্বৈরাচারের বিরুদ্ধে ২০২৪ সালের যে ছাত্র জনতার ক্ষোভের স্ফুরণ হয়েছিলো সেই জুলাই আন্দোলনের অন্যতম হটস্পট ছিল রাজধানীর উত্তরা। সেখানে স্বৈরাচারের বিরুদ্ধে নিজেদের শক্ত দুর্গ গড়ে তুলেছিলেন ছাত্র-জনতা। ছাত্র-জনতার পাশাপাশি বিএনপি জামাত সহ অনান্য রাজনৈতিক নেতাকর্মীরা তাতে অংশ নিয়েছিলো। তবে এর বিপরীতে দিতে হয় কঠিন মূল্যও। অনেকের এখনও সয়তে হচ্ছে বুলেটের কঠিন যন্ত্রণা, কারও হয়েছে অঙ্গহানি। অনেকে আবার সন্তান কিংবা প্রিয়জনকে হারিয়ে হয়েছেন নিঃস্ব।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে শুরু থেকেই অনলাইনে-অফলাইনে বিএনপি নেতাদের মধ্য যারা সম্পৃক্ত ছিলেন, তাদের মধ্যে উত্তরা পশ্চিম থানা বিএনপির তৎকালীন সদস্য সচিব আজমল হুদা মিঠু অন্যতম। তিনি জুলাই আন্দোলনের শুরু থেকেই জুলাই আন্দোলনের যোদ্ধাদের প্রেরণা ও ভালোবাসা জানিয়ে আসছেন। উত্তরার আন্দোলনের হটস্পট ছিলো বিএনএস সেন্টার, আর আজমল হুদা মিঠুর বাসাও ঠিক তার পাশেই ৭ নাম্বার সেক্টরে। যদিও সে সময়টা বিএনপি নেতাদের জন্য খুব ভালো সময় ছিলোনা। প্রায় শতাধিক মামলার আসামী আজমল হুদা মিঠু অনেকদিন ধরেই ফেরারি জীবন যাপন করছেন, কিন্তু জুলাই আন্দোলন শুরু হতেই তিনি এবং বিএনপির নেতাকর্মীরা দেখতে পায় আশার আলো। জুলাই আগস্ট এর আন্দোলনের পূর্বেও গণতান্ত্রিক লড়াইয়ে যারা লিপ্ত ছিলেন তারা সবাই শুরুতে নিজ উদ্ধোগে এবং পরে দলীয় দিকনির্দেশনায় পুরোদমে আন্দোলনে যোগ দেন।
আন্দোলনের তীব্রতা বাড়তে থাকে, জুলাইজুড়ে উত্তরা ছিল রণক্ষেত্র। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় মিলিয়ে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থীর সঙ্গে রাজপথে প্রতিরোধ গড়ে তোলেন সব দল মতের সাধারণ মানুষও। একদিকে আওয়ামী সরকারের পুলিশ বাহিনী ও দলীয় পেটোয়া বাহিনীর নির্বিচার গুলি, অন্যদিকে ছাত্র-জনতার আত্মাহুতি ও নির্ভীক প্রতিরোধ। ফলাফল মুগ্ধসহ অসংখ্য তাজা প্রাণের অকাল বিদাই। জীবনের নিরাপত্তা নেই জেনেও আজমল হুদা মিঠু প্রতিদিন রাজপথে আসতেন নেতাকর্মী দের সাথে নিয়ে। নিজ সন্তানকেও সাথে নিয়ে আসতেন। আহত হয়েছেন কয়েকবার, ছররা গুলি খেয়েছেন হাতে এবং পায়ে। কিন্তু কোন কিছুই তাকে দমাতে পারেনি। বিজয়ের সূর্য উদয়ের আগে পর্যন্ত রাজপথ ছাড়েন নাই।
বিএনএস সেন্টার পয়েন্টে ৫ ই আগস্ট হাসিনা পালিয়ে যাবার পরেও গোলাগুলি হয়েছে, অনেকে হতাহত হয়েছে তখনো রাজপথে থেকে প্রতিরোধ করে তুলেছেন তিনি সহ অন্যরা। সমন্বয়কদের সাথে সমন্বয় করে ছাত্র জনতার বিজয় ছিনিয়ে আনাদের অন্যতম একজন যোদ্ধা উত্তরা বিএনপির এই নেতা আজমল হুদা মিঠু।

Check Also

বৃহত্তর মৈনারটেক বাজার কমিটির নতুন সভাপতি রোস্তম আলী ও সম্পাদক আকতার হোসেন

নিজস্ব প্রতিবেদক, মৈনারটেক বৃহত্তর মৈনারটেক বাজার কমিটির আগামী মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা …