সর্বশেষ:
Home / জাতীয় / উত্তরা পশ্চিম থানার ওসির নেতৃত্বে আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার

উত্তরা পশ্চিম থানার ওসির নেতৃত্বে আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার

ডেস্ক রিপোর্টঃ  বৈষম্য বিরোধী আন্দোলন দমনে জোরালো ভূমিকা পালন করা উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মনোয়ার ইসলাম চৌধুরী রবিনকে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ। আজ শুক্রবার (৪ অক্টোবর ২০২৪) দুপুরে  উত্তরা পশ্চিম থানার ওসি মোঃ হাফিজুর রহমানের নেতৃত্বে উত্তরার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন গ্রেফতারকৃত অ্যাড. মনোয়ার ইসলাম চৌধুরী রবিন উত্তরা এলাকায় আন্দোলন দমন-পীড়নে জোরালো ভূমিকা পালন করেন। তিনি উত্তরা পশ্চিম থানায় সাতটি ও উত্তরা পূর্ব থানায় পাঁচটি মামলায় এজাহারভূক্ত আসামি। গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছ।

Check Also

বৃহত্তর মৈনারটেক বাজার কমিটির নতুন সভাপতি রোস্তম আলী ও সম্পাদক আকতার হোসেন

নিজস্ব প্রতিবেদক, মৈনারটেক বৃহত্তর মৈনারটেক বাজার কমিটির আগামী মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা …