সর্বশেষ:
Home / জাতীয় / তারেক রহমানের আগমনে বাংলাদেশ আজ প্রাণ ফিরে পেয়েছে: আজমল হুদা মিঠু

তারেক রহমানের আগমনে বাংলাদেশ আজ প্রাণ ফিরে পেয়েছে: আজমল হুদা মিঠু

নিজস্ব প্রতিবেদক | ঢাকা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন উত্তরা পশ্চিম থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজমল হুদা মিঠু। তিনি বলেন, “দীর্ঘ প্রতীক্ষার পর তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্ব ও দিকনির্দেশনায় বাংলাদেশের মানুষ আজ নতুন করে প্রাণ ফিরে পেয়েছে।”
তিনি উল্লেখ করেন, দেশের সাধারণ মানুষ এবং তৃণমূলের নেতা-কর্মীরা তারেক রহমানের ফেরার প্রতীক্ষায় ছিলেন। তিনি বলেন, “বিগত বছরগুলোতে দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে সেই হারানো অধিকার পুনরুদ্ধারের আন্দোলন বেগবান হয়েছে। দেশের তরুণ সমাজ ও সাধারণ জনগণ আজ তার মাঝে আগামীর সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে।”
আজমল হুদা মিঠু আরও বলেন, তারেক রহমানের ওপর জনগণের এই আস্থা প্রমাণ করে যে, তিনি কেবল একটি দলের নেতা নন, বরং দেশের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তার আগমনে দেশজুড়ে যে উদ্দীপনা সৃষ্টি হয়েছে, তা দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন ও সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠায় বড় ভূমিকা রাখবে।
তিনি উত্তরার স্থানীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার এবং শান্তি-শৃঙ্খলা বজায় রেখে দেশ গড়ার কাজে অংশ নেওয়ার আহ্বান জানান।

Check Also

বৃহত্তর মৈনারটেক বাজার কমিটির নতুন সভাপতি রোস্তম আলী ও সম্পাদক আকতার হোসেন

নিজস্ব প্রতিবেদক, মৈনারটেক বৃহত্তর মৈনারটেক বাজার কমিটির আগামী মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা …