সর্বশেষ:
Home / জাতীয় / “জনসেবার অঙ্গীকার নিয়ে ৪৪ নং ওয়ার্ডের কাউন্সিলর হতে চান তরুণ নেতা আরিফ এনামুল”

“জনসেবার অঙ্গীকার নিয়ে ৪৪ নং ওয়ার্ডের কাউন্সিলর হতে চান তরুণ নেতা আরিফ এনামুল”

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৪ নং ওয়ার্ডের সাধারণ মানুষের মুখে এখন একটাই নাম—মোঃ আরিফ এনামুল। উত্তরখান থানা যুবদলের সাবেক সফল সাধারণ সম্পাদক এবং রাজপথের ত্যাগী এই নেতাকে আগামীর কাউন্সিলর হিসেবে দেখতে চায় স্থানীয় জনতা।
আরিফ এনামুল কেবল একজন রাজনৈতিক ব্যক্তিত্বই নন, বরং সাধারণ মানুষের সুখে-দুঃখে ছায়ার মতো পাশে থাকা এক পরম বন্ধু। বিশেষ করে সদ্য সমাপ্ত ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনের বিজয়ী সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের বিশাল জয়ে তার সাহসী ও বলিষ্ঠ ভূমিকা ছিল চোখে পড়ার মতো। রাজপথের আন্দোলন-সংগ্রামে তার ত্যাগ ও নিষ্ঠা তাকে কর্মীদের কাছে যেমন বিশ্বস্ত করেছে, তেমনি সাধারণ মানুষের কাছে করেছে জনপ্রিয়।
৪৪ নং ওয়ার্ডের বাসিন্দাদের মতে, এলাকাকে একটি আধুনিক, নিরাপদ ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার জন্য আরিফ এনামুলের মতো তরুণ ও জনবান্ধব নেতৃত্বের বিকল্প নেই। তারা বিশ্বাস করেন, তিনি কাউন্সিলর নির্বাচিত হলে অবহেলিত রাস্তাঘাটের উন্নয়ন ও জনসেবা নিশ্চিত হবে।
নিজের ইচ্ছা প্রকাশ করে মোঃ আরিফ এনামুল বলেন, “আমি সবসময় জনগণের সেবা করতে চেয়েছি। এলাকাবাসীর ভালোবাসা আমাকে দায়বদ্ধ করেছে। নির্বাচিত হয়ে আমি ৪৪ নং ওয়ার্ডকে একটি সুন্দর ও উন্নত জনপদে রূপান্তর করতে চাই।”
জনগণের এই স্বতঃস্ফূর্ত সমর্থন আরিফ এনামুলকে আগামীর কাউন্সিলর নির্বাচনে এক শক্তিশালী অবস্থানে দাঁড় করিয়েছে।

Check Also

বৃহত্তর মৈনারটেক বাজার কমিটির নতুন সভাপতি রোস্তম আলী ও সম্পাদক আকতার হোসেন

নিজস্ব প্রতিবেদক, মৈনারটেক বৃহত্তর মৈনারটেক বাজার কমিটির আগামী মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা …