নিজস্ব প্রতিবেদক | ঢাকা
ঢাকা-১৮ আসনের প্রতিটি প্রান্তে জাহাঙ্গীর হোসেনের পক্ষে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও গণজোয়ার সৃষ্টি হয়েছে। স্থানীয় জনগণের আশা, আগামী সংসদ নির্বাচনে এই আসন থেকে জাহাঙ্গীর হোসেনই সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবেন।
সম্প্রতি উত্তরা পশ্চিম থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজমল হুদা মিঠু এক বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, “জাহাঙ্গীর ভাই এই এলাকার মাটি ও মানুষের নেতা। তাকে আগামী দিনের সংসদ সদস্য হিসেবে দেখতে চায় স্থানীয় সাধারণ জনগণ। বর্তমানে এই আসনের প্রতিটি মোড়ে মোড়ে তার পক্ষে যে জোয়ার তৈরি হয়েছে, তা অভূতপূর্ব।”
মিঠু আরও উল্লেখ করেন যে, জাহাঙ্গীর হোসেনের তুমুল জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তারা তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। তিনি বলেন, “আমরা জাহাঙ্গীর ভাইয়ের বিজয়ের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। সাধারণ মানুষ তাকে কতটা ভালোবাসে, তা আমরা প্রতিদিন মাঠে নেমে নিজ চোখে দেখছি। ঢাকা-১৮ আসনে তার জনপ্রিয়তায় কোনো সন্দেহ নেই।”
স্থানীয় নেতাকর্মীদের মতে, জাহাঙ্গীর হোসেন দীর্ঘ সময় ধরে এই এলাকার মানুষের সুখে-দুখে পাশে রয়েছেন, যার প্রতিফলন ঘটছে বর্তমানের এই গণজোয়ারে। আগামী নির্বাচনে এই জনসমর্থন ভোটের মাধ্যমে প্রতিফলিত হবে বলে তারা আশাবাদী।
ভয়েস অফ ঢাকা ১৮ – সকল সংবাদ একসাথে