সর্বশেষ:
Home / জাতীয় / বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় উত্তরা সাঈদ গ্র্যান্ড মার্কেট ব্যবসায়ী সমিতির স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় উত্তরা সাঈদ গ্র্যান্ড মার্কেট ব্যবসায়ী সমিতির স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, উত্তরা:
রাজধানীর উত্তরায় সাঈদ গ্র্যান্ড মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সাঈদ গ্র্যান্ড মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের কাণ্ডারী এস এম জাহাঙ্গীর হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশনেত্রীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের উন্নয়নে তার অবদানের কথা স্মরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দোকান মালিক সমিতির (উত্তরা জোন) সাধারণ সম্পাদক  জাহেদুল ইসলাম পরশ। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক  আকতার হোসেনসহ বিভিন্ন থানার বিএনপি ও অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।
সাঈদ গ্র্যান্ড মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দোকান মালিক সমিতির (উত্তরা জোন) আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কুতুব কলির  সঞ্চালনায় অনুষ্ঠানটি অত্যন্ত ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পরিচালিত হয়।
স্মরণ সভা শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Check Also

বৃহত্তর মৈনারটেক বাজার কমিটির নতুন সভাপতি রোস্তম আলী ও সম্পাদক আকতার হোসেন

নিজস্ব প্রতিবেদক, মৈনারটেক বৃহত্তর মৈনারটেক বাজার কমিটির আগামী মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা …