নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ৫০ নং ওয়ার্ডের সাধারণ জনগণের মুখে এখন একটিই নাম—নাজিম উদ্দিন দেওয়ান। দক্ষিণখান থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমান যুগ্ম-আহ্বায়ক নাজিম উদ্দিন দেওয়ানকে কাউন্সিলর হিসেবে দেখতে চেয়ে সরব হয়ে উঠেছেন ওই ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ।
এলাকাবাসীর মতে, নাজিম উদ্দিন দেওয়ান দীর্ঘদিন ধরে রাজনীতির পাশাপাশি নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত থেকে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। বিশেষ করে প্রতিকূল সময়ে স্থানীয় মানুষের পাশে দাঁড়িয়ে তিনি নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। ৫০ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, চায়ের দোকান থেকে শুরু করে পাড়া-মহল্লায় তার প্রার্থীতা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। জনগণের প্রত্যাশা, একজন সৎ, কর্মঠ এবং জনবান্ধব নেতা হিসেবে নাজিম উদ্দিন দেওয়ান নির্বাচিত হলে অত্র এলাকার উন্নয়ন ও নাগরিকদের আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত হবে ।
প্রচারণায় অংশ নেওয়া স্থানীয় সাধারণ জনগণ ও শুভাকাঙ্ক্ষীরা বলছেন, “আমরা এমন একজন অভিভাবক চাই যিনি সুখে-দুঃখে সবসময় আমাদের পাশে থাকবেন। নাজিম উদ্দিন দেওয়ান রাজপথের লড়াকু সৈনিক হওয়ার পাশাপাশি একজন অত্যন্ত বিনয়ী ও পরোপকারী মানুষ। বর্তমান প্রেক্ষাপটে ৫০ নং ওয়ার্ডের সার্বিক উন্নয়নের জন্য তার বিকল্প নেই।” বিএনপির এই ত্যাগী নেতা দলীয় বিভিন্ন কর্মসূচিতেও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন ।
বর্তমানে দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হিসেবে সাংগঠনিক দায়িত্ব পালনের পাশাপাশি তিনি নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত সমর্থন তাকে জয়ের পথে এগিয়ে রাখবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
নাজিম উদ্দিন দেওয়ান কাউন্সিলর নির্বাচিত হলে ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং তরুণ প্রজন্মের জন্য মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে কাজ করবেন বলে এলাকাবাসীর বিশ্বাস। জনগণের এই জোরালো দাবির মুখে আসন্ন নির্বাচনে তার প্রার্থীতা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।
ভয়েস অফ ঢাকা ১৮ – সকল সংবাদ একসাথে