নিজস্ব প্রতিবেদক | ঢাকা
আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনকে বিজয়ী করতে কোমর বেঁধে মাঠে নেমেছেন উত্তরা পশ্চিম থানা বিএনপির প্রভাবশালী নেতা ও সাবেক ছাত্রনেতা সাগর আহমেদ আলী। সাবেক এই ছাত্রনেতার সক্রিয় পদচারণায় উত্তরা ও তৎসংলগ্ন এলাকায় নির্বাচনী প্রচারণায় নতুন জোয়ার সৃষ্টি হয়েছে।
স্থানীয় নেতাকর্মীদের মতে, সাগর আহমেদ আলী দীর্ঘ সময় ধরে রাজপথে সক্রিয়। আওয়ামী লীগ সরকারের শাসনামলে সাধারণ মানুষের ভোটাধিকার পুনরুদ্ধার এবং গণতন্ত্র রক্ষার আন্দোলনে তিনি ছিলেন সম্মুখসারির যোদ্ধা। সেই একই সংকল্প নিয়ে এখন তিনি কাজ করছেন নিজ দলের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের পক্ষে। নিজের মেধা ও শ্রম বিলিয়ে দিয়ে দিন-রাত ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলছেন।
সাগর আহমেদ আলী আশাবাদ ব্যক্ত করে বলেন, “এস এম জাহাঙ্গীর হোসেন জনমানুষের নেতা। উত্তরাবাসী তাদের ভোটাধিকার ফিরে পেতে মুখিয়ে আছে। আমরা যেভাবে সাড়া পাচ্ছি, তাতে আমি নিশ্চিত যে নিরপেক্ষ ভোট হলে এস এম জাহাঙ্গীর হোসেন লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হবেন।”
গণমানুষের প্রতিনিধি হিসেবে জাহাঙ্গীর হোসেনের বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত তিনি মাঠ ছাড়বেন না বলে অঙ্গীকার ব্যক্ত করেন। উত্তরা পশ্চিম থানা এলাকায় তার নেতৃত্বে বর্তমান প্রচার কার্যক্রম স্থানীয় বিএনপিকে আরও সুসংগঠিত করেছে।
ভয়েস অফ ঢাকা ১৮ – সকল সংবাদ একসাথে