সর্বশেষ:
Home / জাতীয় / চাঁদাবাজি ও দখলমুক্ত ৪৭ নং ওয়ার্ড গড়তে হেলাল তালুকদারকেই চান সাধারণ ভোটাররা

চাঁদাবাজি ও দখলমুক্ত ৪৭ নং ওয়ার্ড গড়তে হেলাল তালুকদারকেই চান সাধারণ ভোটাররা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর থেকেই  ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বইছে নির্বাচনী হাওয়া। তার অংশ হিসেবে ডিএনসিসির ৪৭ নং ওয়ার্ডেও নির্বাচনী হাওয়া বইছে। এই ওয়ার্ডে অনেকেই ইতমধ্যে কাউন্সিলর প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করে ফেসবুক পোস্ট করে জানান দিয়েছেন, অনেকেই আবার নানান শুভেচ্ছায় সিক্ত করছেন এলাকাবাসীকে। তবে সবাইকে ছাড়িয়ে ৪৭ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে সাধারণ মানুষের মুখে এখন একটিই নাম— হেলাল তালুকদার। তিনি বিগত ২০২০ সালের নির্বাচনে অংশগ্রহণ করে বিপুল জনসমর্থন পেলেও তৎকালীন আওয়ামী সরকারের ভোট কারচপি ও ‘সিলেকশন’ প্রক্রিয়ার কারণে তিনি তার ন্যায্য বিজয় থেকে বঞ্চিত হয়েছিলেন বলে মনে করেন স্থানীয় ভোটাররা। তবে নির্বাচিত হতে না পারলেও সেদিন থেকেই তিনি মানুষের হৃদয়ে ‘জনতার কাউন্সিলর’ হিসেবে স্থান করে নিয়েছেন।
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা ১৮ আসনে যে কজন বিএনপি নেতা ধানের শীষের কান্ডারি এস এম জাহাঙ্গীর হোসেন কে বিজয়ী করতে ব্যপক ভুমিকা রেখেছেন তাদের মধ্য অন্যতম এই আসনের সবচেয়ে বেশি ভোটার সম্ব্রিদ্ধ এলাকা দক্ষিনখান থানা বিএনপির আহবায়ক হেলাল তালুকদার। 
স্থানীয়দের মতে, ৫ই আগস্টের ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে দেশ স্বৈরাচারমুক্ত হওয়ার পর হেলাল তালুকদারের জনপ্রিয়তা আরও বেড়েছে। রাজপথে আন্দোলন-সংগ্রামে  সক্রিয়  থাকার পুরুস্কার হিসেবে দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক  হয়েছেন তিনি, বিগত সময়ে সাধারণ মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে দাঁড়িয়েছেন তিনি। তার সবচেয়ে বড় পরিচয় হিসেবে এলাকাবাসী বলছেন— তার বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজি বা কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ নেই। স্বচ্ছ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির এই নেতাকে ঘিরেই এখন নতুন স্বপ্ন দেখছে ৪৭ নং ওয়ার্ডবাসী।
এলাকার কয়েকজন প্রবীণ ভোটারের সাথে কথা বললে তারা জানান, “বিগত নির্বাচনে আমরা তাকেই ভোট দিয়েছিলাম, কিন্তু আমাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এবার সময় এসেছে জনগণের প্রকৃত সেবককে নির্বাচিত করার। আমরা চাই হেলাল তালুকদার এবার কাউন্সিলর হয়ে আমাদের এলাকার সেবা করবেন।”
হেলাল তালুকদার দীর্ঘদিন ধরে এই এলাকার উন্নয়নে ব্যক্তিগত উদ্যোগে কাজ করে যাচ্ছেন। রাজপথের লড়াই থেকে শুরু করে জনসেবা— সবখানেই তার উপস্থিতি সরব। ৪৭ নং ওয়ার্ডের সাধারণ মানুষ বিশ্বাস করেন, এলাকার রাস্তাঘাট উন্নয়ন, মাদক নির্মূল এবং নাগরিক সুবিধা নিশ্চিত করতে হেলাল তালুকদারের মতো একজন নিবেদিতপ্রাণ ও ক্লিন ইমেজের নেতার কোনো বিকল্প নেই।
আসন্ন নির্বাচনে তিনি প্রার্থী হলে বিপুল ভোটে জয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তার অনুসারী ও সাধারণ ভোটাররা। এখন দেখার বিষয়, জনগণের এই প্রত্যাশা পূরণে নির্বাচনের মাঠে হেলাল তালুকদার কতটা সফল হন।

Check Also

বৃহত্তর মৈনারটেক বাজার কমিটির নতুন সভাপতি রোস্তম আলী ও সম্পাদক আকতার হোসেন

নিজস্ব প্রতিবেদক, মৈনারটেক বৃহত্তর মৈনারটেক বাজার কমিটির আগামী মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা …